বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩
৩২৮
একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আগামী ২০ ফেব্রুয়ারি। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস,এ মতিন, মোহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক সুলতান মাহমুদ,কবি সৈয়দ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মঞ্জুর আহম্মেদ, বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলাল উদ্দিন, বিমল কৃষ্ণ দত্ত, ইউপি সদস্য ভবরঞ্জন রায় প্রমুখ।
সভায় কবির জন্মভিটা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে ২০ ফেব্রুয়ারি কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান। গীতিকার ও সুরকার কবিয়াল বিজয় সরকার চারণ কবি হিসেবে সমাধিক পরিচিতি লাভ করেন। জীবদ্দশায় প্রায় ১ হাজার ৮০০ গান রচনা করেন।গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে তিনি মরনোত্তর একুশে পদক লাভ করেন।
সুত্র বাসস
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক