অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় 'এ প্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০' শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৩৬৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় 'এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০' বিষয়ের উপর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ভোলা সাকিট হাউজ হল রুম কর্মসূচির উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব ও সাধারণ অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান মো. মফিদুল ইসলাম।
সাপোর্ট টু দি ইমপ্লিমেন্টেশন অব দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় মফিদুল ইসলাম বলেন, সারা পৃথিবীতে ২৭টি ডেল্টা দেশ রয়েছে। বাংলাদেশ তার মধ্যে একটি। তার মধ্যে বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেটা শতবর্ষের দীর্ঘমেয়াদি এ প্লান তৈরি করেছে। এটা বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের। তাই যথাযথ স্থানে বিনিয়োগ এবং সম্পদের যাতে অপচয় না হয় এটা বিবেচনা করেই আমাদের আগাতে হবে। আমাদের এই ভিশন বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে সরকারি প্রতিষ্ঠানের সামর্থ্য এবং দক্ষতার উপর।
তিনি বলেন, ডেল্টা একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এখানে দেশের যে ছয়টি হটস্পটের কথা বলা হয়েছে তার মধ্যে উপকূলীয় এলাকার গুরুত্ব অনেক বেশি।
প্রকল্প পরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আসদুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...