অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় রেড ক্রিসেন্টের যুব সমাবেশ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মানবতার বিশ্বে যুবরাই শীর্ষে "এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় রেড ক্রিসেন্ট ইউনিটের ২য়  যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলার মেঘনা নদীর পাড়ে শাহাবাজপুর পর্যটন কেন্দ্রর মাঠে সকালে সমাবেশের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।  এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী মোঃ আজিজুল ইসলাম। সমাবেশে   উপস্থিত ছিলেন ,ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের  কার্যনির্বাহী কমিটির সদস্য ও
ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,ভোলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, আলহাজ্ব ফেরদৌস আহমেদ, আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মাহবুবুল হক লিটু,শাহীন আক্তার,সাংবাদিক আদিল হোসেন তপু,যুব প্রধান সাদ্দাম হোসেন,ডেপুটি যুব প্রধান ভেনিজির ইসলাম ভাবনা,আবদুল নোমান প্রমুখ।
সমাবেশে ভোলার ৭টি উপজেলার দল ও কলেজ ইউনিটের প্রায় ২দুই শতাধিক স্বেচ্ছাসেবক এতে অংশ গ্রহন করে।
স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং একটি মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে  এই সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তরা বলেন,সেবামূলক এ কার্যক্রমে একটি ইউনিটের  চালিকাশক্তি হচ্ছে  যুব স্বেচ্ছাসেবকরা। তাই তাদের দক্ষকরে গড়ে তুলতে এই সমাবেশ কার্যকর ভূমিকা পালন করবে।
বক্তরা আরো বলেন,যেকোন দুর্যোগে স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেবামূলক এ কার্যক্রমে প্রতিটি ইউনিটের  চালিকাশক্তি  হচ্ছে  স্বেচ্ছাসেবকরা। এসব স্বেচ্ছাসেকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন বক্তরা। দিন ব্যাপী আয়োজনে ছিলো আলোচনা সভা, নেতৃত্বে গুণাবলীর উপর প্রশিক্ষণ,ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ,সাংস্কৃতি অনুষ্ঠান,পুরস্কার বিতরণ,র‌্যাফেল ড্র অনুষ্ঠান, সেরা সেচ্ছাসেবক নির্বাচন করা হয়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...