বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫
৩৩৭
প্রায় ৬০ বছর পর সোমবার (১২ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রাজশাহী-মুর্শিদাবাদ আন্তর্জাতিক নৌপথ। বাংলাদেশ ও ভারতের নৌমন্ত্রী যৌথভাবে এ পথ উদ্বোধন করবেন।
১৯৬৫ সালের আগে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার ময়া বন্দর থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে মালামাল আনা-নেওয়া করা হতো। তবে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এ নৌপথ বন্ধ হয়ে যায়। এখন দুই দেশের নৌ প্রটোকলের আওতায় এ পথ আবার চালু হচ্ছে।
রোববার ভারতের অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বাংলাদেশের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতের নৌমন্ত্রী শান্তনু ঠাকুর আনুষ্ঠানিকভাবে এ বন্দরের উদ্বোধন করবেন।
সূত্র জানায়, নৌ রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ময়া বন্দরে উপস্থিত থাকবেন সেদেশের নৌপরিবহন মন্ত্রী শান্তনু ঠাকুর। আর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রমুখ।
সুত্র বাংলা নিউজ
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত