বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩০
৩৯০
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে "নেই কাজ তো খই ভাজ" হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অ্যাকশনের এই কর্মসূচি, এটা যদি ইস্যুভিক্তিক হয় তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি খাদের গভীরে চলে যাচ্ছে। আগে তো খাদের কিনারায় ছিল। এখন গভীরে যাচ্ছে।
বিএনপি এখনো বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, তারা এখন নিষ্ক্রীয় আছে। ভুল করেছে। ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে।
বিএনপির ১৩ জন নেতা-কর্মী কারাগারে মারা গেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টাডিতে মারা গেলেন? অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না।
মেট্রোরেলের চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে বগি বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫ টির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে ৬টি আছে। তবে চাহিদার কারণে ১০ মিনিট থেকে ৮ মিনিট পর পর মেট্রো দেয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে।
ওবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। জনস্বার্থেকে প্রাধ্যান্য দিয়েই কাজ করছে সরকার।
বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়ছে কিনা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের পর নির্বাচিতদের মধ্য থেকেও মন্ত্রী হতে পারেন।
এর আগে সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত।
পরে সাংবাদিকদের রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত জানান, বৈঠকে বাংলাদেশে জ্বালানি, কৃষি, সড়ক ও সেতুসহ অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত