অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

নকল পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

২৯৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশুখাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করায় ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এ তথ্য জানান।

তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত আড়াইটা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।

নকল পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

এর মধ্যে সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০ হাজার টাকা, এ. কে. এস. ক্যাবল’কে নগদ-৫ লাখ টাকা, নাজমা ফুড অ্যান্ড বেভারেজ’কে নগদ-৮ লাখ টাকা, এম ভি. করপোরেশন অ্যান্ড স্টিকস্’কে নগদ-৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল কোম্পানি’কে নগদ-৫ লাখ টাকা, এস টি জেড. ট্রেডার্স’কে নগদ-৫০ হাজার টাকা, এম এফ. কেমিক্যাল অ্যান্ড কোম্পানি’কে নগদ-৫০ হাজার টাকা, পিউর কনজিউমার’কে নগদ-৩ লাখ টাকা ও মিল্লাত মেনুফেকচারিং কোম্পানি’কে নগদ- এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

নকল পণ্য বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়।

এসব প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...