বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৩
৩৪৯
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ঢাকা-রিয়াদের সম্পর্ক বহুমুখী-বিস্তৃত। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেছেন তিনি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, অতীতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক হজ, ওমরাহ, অনুদান এমন কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন বহুমুখী ও বিস্তৃত। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ নানা খাতে সম্পর্ক এখন বেড়েছে। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে।
সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বাংলাদেশের ওমরাহ অতিথিদের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশা আমন্ত্রণে ও সৌদির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ জন নাগরিক ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।
এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ওমরাহ অতিথিদের কাছে বিমান টিকিট হস্তান্তর করেন। তাদের জন্য শুভ কামনা জানান।
সুত্র বাংলা নিউজ
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত