বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০:৩১
৩৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বসন্তের প্রথম দিন, ভালোবাসা দিবস আর সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এ তিনটি উৎসবেই প্রধান অনুষঙ্গ ফুল। একই দিনে তিন উৎসব ঘিরে ভোলায় বুধবার ফুল বাজারে রমরমা বেচা কেনা হয়। চাহিদা বাড়তি থাকায় আগেভাগেই শুরু হয়েছে ফুলের বেচাকেনা। এরই মধ্যে ফুলের দাম বেড়েছে কয়েক কগুণ। এরপরও উৎসব পালন আর প্রিয়জনসহ পরিবারের জন্য ফুল কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে।
জানাযায়,ঋতুরাজ বসন্তের আগমন, ভালোবাসা দিবস আর স্বরসতী পূজা উপলক্ষে ভোলায় একদিন আগে থেকে জমে উঠেছে ফুলের কেনাবেচা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফুলের দোকানগুলোতে ক্রেতাদের কমতি নেই। শহর জুড়েই যেন উৎসবের ঘনঘটা আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘ফুলের দোকানগুলো। ফুলের দোকানগুলোতেও শোভা পায় লাল গোলাপ, জুঁই, চামেলী, জারবেরা, রজনীগন্ধা, গাঁদাসহ নানা ধরনের ফুল। এসব ফুল দিয়ে চলছে বিভিন্ন ধরনের মালা গাঁথা, ফ্লাওয়ার রিং তৈরি ও কাগজ মোড়ানোর কাজ। গুরুত্বপূর্ণ তিনটি উৎসব একদিনে হওয়ায় কেনাবেচা জমে উঠেছে। তবে গত বছরের চেয়ে এবার ফুলের দাম বেশি বলছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। তাই বাড়তি দামে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও বছরের বিশেষ এই দিনে কিছুটা মনক্ষুণ্ণ ক্রেতারা। এরপরও প্রতিটি ফুলের দোকানের সামনেই রয়েছে ক্রেতাদের ভিড়। তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী ক্রেতারা দরদাম করে নিজেদের পছন্দের ফুল কিনে নিয়ে যায়। আবার কেউ কেউ নিজ মাথার মাপ মতো বাহারি ফুল দিয়ে তৈরি করা ‘ফ্লাওয়ার রিং’ পরিয়ে নেয় । ক্রেতারা বলেছেন, ফুলের দাম চড়া হলেও প্রিয়জনসহ পরিবারের জন্য ফুল কিনছেন তারা।
আর ফুল ব্যবসায়ী সমাজসেবক ভোলা বিয়ে বাজারের কর্ণধার মনিরুল ইসলাম বলেন, এবছর ফুলের পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বেশি দামে ফুল বিক্রি করতে হচ্ছে। আমাদের মূল লক্ষ্য মানুষের ফুলের চাহিদা পূরণ করা। তাই ক্রেতাদের চাহিদা পূরণ করতে পেরে খুশি বিক্রেতারা।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত