লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০৮
৭০৭
লালমোহন প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ভোলার লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি। বুধবার (১৪ ফেব্রæয়ারি) আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত তালিকায় ভোলা থেকে খালেদা বাহার বিউটিকে মনোনীত করা হয়।
খালেদা বাহার বিউটি লালমোহন উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমানের মেয়ে। মরহুম মোখলেছুর রহমান তৎকালীন আওয়ামীলীগের সেন্টাল কমিটির সদস্য ছিলেন। খালেদা বাহার বিউটির বিয়ে হয় নোয়াখালীতে। তার স্বামী বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বাহার উদ্দিন খেলন। বর্তমানে তিনি নোয়াখালীর সূবর্নচর আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন। তার শ্বশুর মরহুম এডভোকেট মালেক উকিল। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নেতা ও সাবেক স্পীকার ছিলেন।
এছাড়া খালেদা বাহার বিউটি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য, ঢাকা সিটি করপোরেশন উত্তর (১৯,২০,২১ নং ওয়ার্ড) গুলশান বনানীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও শুলশান থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
এদিকে সংরক্ষিত নারী আসনে খালেদা বাহার বিউটি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। লালমোহন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল জানান, লালমোহনের আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমান মিয়াকে মূল্যায়ন করে দেশনেত্রী শেখ হাসিনা আমার ফুফুকে সংরক্ষিত নারী আসেন মনোনয়ন প্রদান করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত