অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৯ই কার্তিক ১৪৩৩


কাল ২ দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন স্পিকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

৩৪৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল শুক্রবার ২ দিনের সফরে তাঁর নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন। স্পিকার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে দুপুরে পীরগঞ্জে পৌঁছাবেন। 
শুক্রবার দুপুুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হয়ে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বিকেলে উপজেলার মদনখালি ইউনিয়নের খালাশপীর দারুল হুদা ¯œাতক ফাজিল মাদ্্রাসা মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিবেন স্পিকার।
তিনি পরদিন শনিবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ মাঠে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর উপজেলা সদরে ফিরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে সাক্ষাত শেষে রাতেই সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন স্পিকার। 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম জানান, পীরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চতুর্থ বারের মতো স্পিকারের দায়িত্ব গ্রহন করায় তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনগণসহ নেতা-কর্মীদের ঢল নামবে।

 

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...