বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২০
২৫৯
গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলের নৃশংসতার বিষয়ে যে ‘দ্বৈত নীতি’ পরিলক্ষিত হয়েছে তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, সংঘর্ষে লিপ্ত পক্ষগুলো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে সংকটকে দীর্ঘায়িত করে। তারা শান্তিরক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করে থাকে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শান্তিরক্ষা কার্যক্রমের একটি অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মাসুদ বিন মোমেন বাংলাদেশের সৈন্যদের প্রতিশ্রুতি ও শান্তিরক্ষা কার্যক্রমে অব্যাহত অবদানের কথাও তুলে ধরেন। যেখানে তারা কাজ করেছেন স্থানীয় সম্প্রদায়ের হৃদয় ও মন জয় করেছেন।
অধিবেশনে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী, পর্তুগালের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ও ইরাক মিশনের প্রধান প্যানেলে বক্তব্য দেন।
সেশনটি পরিচালনা করেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস অপারেশনের নির্বাহী পরিচালক অ্যাস্ট্রিড ইরগাং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত