অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩


উপসচিব পরিচয়ে হাতিয়ে নেওয়া হয় ৪ কোটি টাকা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৪০৬

বরগুনা সদরের পূর্ব হাজার বিঘা বটতলা সিনিয়র মাদরাসা এমপিওভুক্ত হলেও কয়েকজন শিক্ষকের বিল আটকে ছিল। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. আব্দুস সালাম অনেক চেষ্টা তদবির করছিলেন শিক্ষকদের বিল করানোর জন্য। তদবিরের খবরে নিজে থেকে যোগাযোগ করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে দেওয়া দুজন ব্যক্তি।

তারা হলেন- জুবায়ের ওরফে মো. আসাদুজ্জামান মানিক ওরফে লুৎফর রহমান (৪৭) এবং আব্দুল গফফার ওরফে সুমন চৌধুরী ওরফে সাইফুল (৭৭)।

কয়েক দফায় ২০২১ সালে ওই দুজন ব্যক্তি মোট ১৪ লাখ টাকা নিলেও বিল হয়নি। যোগাযোগ না করে বদলে ফেলেন সিমও। যোগাযোগ বিচ্ছিন্ন হবার পর সন্দেহ হলে খোঁজ-খবর নেন প্রিন্সিপাল আব্দুস সালাম। জানতে পারেন জুবায়ের বা আসাদুজ্জামান মানিক এবং আব্দুল গফফার বা সুমন চৌধুরী নামে কেউ মাদরাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কর্মকর্তা নেই।

শুধু প্রিন্সিপাল আব্দুস সালামই নয়, এ রকম সারাদেশের অন্তত দুই ডজন মাদরাসা শিক্ষককে প্রতারণার ফাঁদে উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। কেউই টাকা ফেরত পাননি। প্রতারণার শিকারদের একজন বাদী হয়ে ২০২৩ সালের ৯ ডিসেম্বর বংশাল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছিল পিবিআই।

তদন্তে প্রাপ্ততথ্য ও প্রতারিতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুবায়ের ওরফে মো. আসাদুজ্জামান মানিক ওরফে লুৎফদেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী আব্দুল গর রহমানকে গত ১৫ ফেব্রুয়ারি রাত ২টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রাম থেকে এবং তার ফফার ওরফে সুমন চৌধুরী ওরফে সাইফুলকে রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল।

পিবিআই বলছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভুয়া উপ-সচিব, প্রোগ্রাম অফিসার কখনো সিস্টেম অ্যানালিস্টের পরিচয়ে মাদরাসার শিক্ষকদের টার্গেট করে তারা। এরপর এমপিওভুক্তি ও নব নিয়োগপ্রাপ্ত লাইব্রেরিয়ানদের বেতন ভাতাদি নিয়মিত করে দেওয়ার আশ্বাসে ৪ কোটির বেশি টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে চক্রটি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওস্থ পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর আলাম এসব কথা জানান।

তিনি বলেন, তদন্তে আমরা এখন পর্যন্ত প্রতারক চক্রটির খপ্পড়ে পড়ে ভোলা চরফ্যাশনের কুচিয়ামোড়া ইসলামিয়া ফাযিল মাদরাসার মো. কামরুজ্জামানসহ আছলামিয়া হামেলা খাতুন বালিকা দাখিল মাদরাসা, দক্ষিণ চরফ্যাশন শামছুল উলুম দাখিল মাদরাসা, আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদরাসা, আছলামপুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসা, দক্ষিণ আছলামপুর মোবারক আলী দাখিল মাদরাসা, কুন্ডের হাওলা রাশিদীয়া দাখিল মাদরাসা, নূরাবাদ হোসাইনীয়া ফাজিল মাদরাসা, লালমোহন ইসলামীয়া কামিল মাদরাসা, উওর চরমানিকা লতিফীয়া দাখিল মাদরাসা এবং পূর্ব ফরিদাবাদ ইউনূসীয়া জিহাদূল উলূম দাখিল মাদরাসার শিক্ষক প্রিন্সিপাল ও সুপাররা প্রতারিত হয়েছেন বলে জেনেছি। এর বাইরে আরও ভুক্তভোগী রয়েছে।

উপসচিব পরিচয়ে হাতিয়ে নেওয়া হয় ৪ কোটি টাকা

চক্রটি আসলে টার্গেট করে করে খোঁজ নিয়ে ফাঁদ পেতে প্রতারণা করতো। এই চক্রের সম্পর্কে জানা যায় ২০২৩ সালে। তবে তারা ২০১৯ সাল থেকে এ ধরনের অভিনব প্রতারণায় জড়িত।

এমপিওভুক্তি বাতিল করার ভয়-ভীতি দেখিয়ে প্রতারণা শুরু

অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর বলেন, এমপিওভুক্তি বাতিল করার ভয়-ভীতি দেখিয়ে এবং এমপিওভুক্তি বহাল রাখা, আবার কোনো মাদরাসার নব-নিযুক্ত লাইব্রেরিয়ানদের বেতন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শাখা থেকে নিয়মিত করে দেওয়ার কথা বলে সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের গ্রেফতার আসাদুজ্জামান মানিকের সঙ্গে সাক্ষাত করতে ঢাকায় ডাকা হয়।

সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে অফিসার পরিচয়ে ১১ লাখ ৫১ হাজার টাকা নেন জোবায়ের

এরপর ২০২১ সালের ২ আগস্ট ওইসব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বিশ্বাস করে সম্মিলিতভাবে বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ওসমানী মিলনায়তনের সামনে দেখা করেন জোবায়ের রহমান। সচিবালয়ের ভেতর থেকে বাইরে এসে তিনি নিজেকে জোয়াবের রহমান, প্রোগাম অফিসার, কারিগরি ও মাদরাসা শাখা, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে পরিচয় দেন।

এরপর ভোলা চরফ্যাশনের কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল কামরুজ্জামানসহ অন্যান্য মাদরাসার অধ্যক্ষ ও সুপারসহ গাড়িতে উঠে বংশাল থানার রায় সাহেব বাজারের সামনে যান।

সেখানে ১২ লাখ টাকা চান জোবায়ের। সেদিন নগদ দেওয়া হয় ৬ লাখ ৯০ হাজার টাকা। বাকি টাকা চারটি মোবাইল নম্বরে নগদ ও বিকাশের মাধ্যমে আরও মোট ৪ লাখ ৬১ হাজার ১০০ টাকা পাঠান শিক্ষকরা।

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও বলেন, টাকা দিয়েও কাজ না হওয়ায় ও সব মাদরাসার শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় ও নিয়োগপ্রাপ্ত লাইব্রিয়ানদের বেতনের অগ্রগতি না দেখতে পেয়ে সবাই খোঁজ নিতে থাকেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরে খোঁজ-খবর নিয়ে তারা জানতে পারেন জুবায়ের ওরফে আসাদুজ্জামান মানিক নামে কোনো প্রোগ্রাম অফিসার কর্মরত নেই।

নিরূপায় হয়ে শিক্ষকরা ঘুরছিলেন রাস্তায় রাস্তায়

জাহাঙ্গীর আলম বলেন, ভুক্তেভোগী শিক্ষকরা নিরূপায় হয়ে এক রকম রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। না টাকা ফেরত পাচ্ছিলেন না টাকা বেতন-ভাতা। পিবিআই মামলাটি তদন্তের ভার নিয়ে দুই মাসের মধ্যেই মূল দুই প্রতারককে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে উপস্থাপন করলে আদালত আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিভিন্ন মাদরাসা থেকে হাতিয়েছে ৪ কোটি টাকা

রিমান্ডে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পিবিআই এ কর্মকর্তা বলেন, বরগুনার পূর্ব হাজার বটতলা সিনিয়র মাদরাসা থেকে ১৩ লাখ ৭০ হাজার টাকা, বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নাটোর থেকে ৮৫ হাজার টাকা, ভোলার উত্তর চরমানিকা লতিফীয়া দাখিল মাদরাসা থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা, জয়পুরহাট মোহাব্বতপুর আমিনিয়া ফাজিল মাদরাসা থেকে ২ লাখ ৭০ হাজার টাকাসহ আরও অন্যান্য মাদরাসার শিক্ষকদের এমপিওভূক্তি বাতিল করার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে মোট ৪ কোটি ১ লাখ ১৩ হাজার ৯৭২ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য আমরা পেয়েছি।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার এখানে যোগসাজশ রয়েছে কি না জানতে চাইলে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম বলেন, আমরা সে রকম কোনো তথ্য পাইনি। তবে এখানে জুবায়ের ওরফে আসাদুজ্জামান মানিক মূলহোতা। তিনি আব্দুল গফফারকে নানা পরিচয়ে ব্যবহার করতেন। ২০১৯ সাল থেকে তারা শতাধিক ভুক্তভোগী শিক্ষককে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এ রকম আরও অজানা ভুক্তভোগী শিক্ষকদের আমরা যোগাযোগের জন্য অনুরোধ জানাচ্ছি।

কোটি টাকা খুইয়ে যা বলছেন ভুক্তভোগীরা

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) কার্যালয়ে কথা হয় ভুক্তভোগী বরগুনা সদরের পূর্ব হাজার বিঘা বটতলা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুস সালামের সঙ্গে।

তিনি জানান, প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষকের বিল আটকা ছিল। কখনও ভাবিনি এই বিল পাস করতে গিয়ে ফাঁদে পড়বো। সচিবালয়ের সামনে সাক্ষাৎ করেছি। ১৪ লাখ টাকা দিয়েছি। বিল তো হয়নি উল্টো পথে বসার দশা হয়েছে। আর কেউ যেন এভাবে লেনদেন না করেন অনুরোধ জানান তিনি।

আরেক ভুক্তভোগী ভোলা চরফ্যাশনের উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা সুপার মো. সালেহ উদ্দিন বলেন, সাত প্রতিষ্ঠানের জন্য যৌথভাবে ১১ লাখ ৫২ হাজার দিয়েছিলাম। কথা হয়েছিল লাইব্রেরিয়ানদের বিল করে দেবে। ২০২১ সালের ওই লেনদেনের কদিন বাদেই হাওয়া হয়ে যান তারা।

তিনি বলেন, মোবাইল ফোন নম্বর বন্ধ পেয়ে যখন মাদরাসা শিক্ষা অধিদপ্তরে খোঁজ নিতে থাকি টের পেয়ে একটা ভুয়া চিঠি ধরিয়ে দেয়। সেটিতে বিল হয়নি। যোগাযোগও আর হয়নি। শেষমেষ পিবিআইয়ের দারস্থ হয়ে দুই প্রতারকের দেখা পেলাম।

মাদরাসা সুপার মো. সালেহ উদ্দিন গ্রেফতার দুজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সুত্র জাগো

 





শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...