অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধাঞ্জলি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৪২

remove_red_eye

৪৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ মহান একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এই দিনে একদল তরুণদের রক্তের বিনিময়ে এ বাংলা ভাষা পেয়েছে বাঙালি জাতি। ভাষার জন্য এমন আত্মত্যাগ এমন ঘটনা  পৃথিবীতে বিরল। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এ দিনটি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করা হয়।এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।২০০০ সালের ২১ শে ফেব্রæয়ারী থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
এ দিনটিকে ভোলার মানুষ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে  ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারটিকে সাজানো গোছানোর হয় । শহীদ মিনার রং তুলির আচরে নতুন সাজে সেজে উঠেছে। শহীদ মিনারে রং বি রংয়ের আলোক সজ্জা যেন যে কারো নজর কারে।প্রানবন্ত হয়ে ওঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিলো পুরো এলাকা।
ভাষা শহীদের স্মরনে বাজতে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি/ এই গান টি। মঙ্গলবার রাত ১২ টা বাজার আগেই শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলে দলে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ। বেশীর ভাগ লোকজনই কালো রংয়ের পোশাক পড়ে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে।ঘড়িতে যখন ১২ টা ১ মিনিট প্রথমেই পুষ্পমাল্যা অর্পন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এর পর পুলিশ সুপার মাহিদুজ্জামান । এছাড়াও কোষ্টগার্ড, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভারসহ ভোলা আওয়ামীলীগের পক্ষ থেক পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ভোলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমানসহ অন্যান্যরা।
এছাড়াও ভোলা প্রেসক্লাব, ভোলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, ভোলা জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, তাতী লীগ,জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন, সদর উপজেলা পরিষদ, নির্বাহী ম্যজিষ্ট্রেটগন,  সুন্দরবন গ্যাস কোম্পানী, ভোলা জেলা বিএনপির পক্ষ দলটির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা, ছাত্রদল,ভোলা জেলা বিজেপি, সড়ক ও জনপথ বিভাগ,ভোলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, মৎস অধিদপ্তর,  ভোলা এলজিইডি,গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা স্কাউটস, ভোলা লেডিস ক্লাব,জেলা আইনজীবী সমিতি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভোলা বিভাগীয় বন বিভাগ, ভোলা আনসার ভিডিপি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,  কারা রক্ষী বাহিনী, , ভোলা জেলা যুব ঐক্য পরিষদ,  ভোলা থিয়েটার, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ,ভোলা জেলা ছাত্র ঐক্যি পরিষদ , ভোলা অগ্রণী ব্যাংক লি:, ভোলা সোনালী ব্যাংক লিমিটেড, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সহ শতাধিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
জানা যায় এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের ও শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা জানা গেছে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...