অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ২১০ নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৪৬৯

ইসতিয়াক আহমেদ : নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যন্সার ক্যাটাগরীতে ভোলায় ২১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরামে ‘হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভূক্ত প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পে অধীনে প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান  প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান নারীদের উদ্দেশ্যে বলেন, আজকের ল্যাপটপ প্রদানের মাধ্যমে রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল নারীর ক্ষমতায়ন ও সফলতা। নারী সফল হলেই দেশের উন্নয়ন নিশ্চিত হবে। এজন্য বিভিন্ন উপজেলার নারীদের দক্ষ গড়ে তুলতে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তাই বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের নারীদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।
 ভোলা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযাগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ভোলা সাবেকুন নাহার , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
 অনুষ্ঠানে সদর উপজেলার ১০৫, বোরহানউদ্দিন উপজেলার ৮০ ও চরফ্যাশনের ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...