অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভারত-বাংলাদেশ ভবিষ্যত সম্পর্ক নির্ভর করছে তরুণদের অঙ্গীকারের উপর : ভার্মা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৪৩

remove_red_eye

৪০২

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,ভারত-বাংলাদেশ  দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পর্কের ভবিষ্যত নির্ভর করবে দুই দেশের তরুণদের ঐতিহ্যগত এবং ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ক টিকিয়ে রাখার, শক্তিশালীকরণ এবং আরও রূপান্তরের প্রতিশ্রুতির উপর।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ভারত সফরে যাওয়া  ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।   
আসন্ন ভারত সফর উপলক্ষে ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের জন্য এক পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত জাতীয় উন্নয়নে তরুণদের গুরুত্ব তুলে ধরে এ কথা বলেন।
ভার্মা যুব প্রতিনিধিদলের অংশ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য সকল  অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং  তাদের এই সফর দুই দেশের মধ্যে  বিভিন্ন ক্ষেত্রে যে যে অগ্রগতি হচ্ছে, সেইসাথে ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক পরিবর্তন সম্পর্কে  তাদের দৃষ্টি আরো প্রসারিত হবে।
আসন্ন সফরে  বাংলাদেশী যুবকরা ভারতের সরকার, একাডেমিয়া, ব্যবসায়ি সম্প্রদায়, সুশীল সমাজ এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত  গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করবেন।
প্রতিনিধি দলটি ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত গুরুত্বের স্থানগুলোও পরিদর্শন করবে।
ভারতীয় হাই কমিশন ২০১২ সালে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম চালু করে।
সারা বাংলাদেশ থেকে তরুণ পেশাজীবী, সাংবাদিক, ক্রীড়াবিদ, শিল্পী, ডাক্তার এবং প্রকৌশলীরা এ বছর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে অন্তর্ভুক্ত রয়েছে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...