বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০১
২৩১
গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় আজ সকালে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছে। আজ শনিবার সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোসাম্মৎ মনিরা বেগম (৩৫)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার তালিতাকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. ইব্রাহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী শ্রমিক স্থানীয় লিজ কমপ্লেক্স গার্মেন্টসে কাজ করতেন। তিনি পরিবার নিয়ে মহানগরীর তারগাছ এলাকায় রড ফ্যাক্টরি সংলগ্ন হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি এক সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন পোশাক শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. ইব্রাহিম খান বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর স্থানীয় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সুত্র বাসস
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক