অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না : নাছিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

২৮৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে।
আজ শনিবার আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধুমাত্র লেখাপড়া দ্বারা একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে। তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত পরিবেশে। শিক্ষাঙ্গনে কোন বাণিজ্য হতে পারেনা। শিক্ষাঙ্গন হবে পবিত্র। আমাদের  শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখে শিখবে। 
নাছিম বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় জাতির পিতার  সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। উন্নয়ন কন্যা হিসেবে, মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় শেখ হাসিনা দিয়েছেন তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আমরা হবো উন্নত ও আত্মনির্ভরশীল দেশ। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমাদের দেশকে বিশ্বসভায় তুলে ধরবো।
আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান প্রমুখ।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...