অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

তৃতীয় মেয়াদে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন মেজবাহ উদ্দিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০৯

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকার সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি ২ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৬৫৮ ভোট। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব মো. আবদুল হান্নান। নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক ছাড়াও ভাইস চেয়ারম্যান তিনজন, কোষাধ্যক্ষ একজন, যুগ্ম সম্পাদক তিনজন এবং ১৪ জন সদস্যসহ মোট ২২ জন নির্বাচিত হয়েছেন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিন একক প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবের চালচিত্র। করোনাকাল থেকে শুরু করে ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা। ক্লাবের ৪ কোটি টাকার দেনা ছাপিয়ে আরও ৭ কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গঠন করেছেন। ক্লাবের প্রতি মেজবাহ উদ্দিনের এমন দায়বদ্ধতা ও ভালোবাসাই তাকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথ সুগম করে। নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা হলেন- যথাক্রমে এম খালিদ মাহমুদ, খোন্দকার মোস্তান হোসেন ও অধ্যাপক ড. ফেরদৌসি খান। কোষাধ্যক্ষ মুস্তাকীম বিল্লাহ ফারুকী, যুগ্ম সম্পাদক তানিয়া খান, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও মো. আখতারুজ্জামান। নির্বাচিত ১৪ জন সদস্য হলেন- মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আবদুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ এস এম মামুনুর রহমান খলিলী ও ড. নশিদ রিজওয়ানা মনির।  গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...