বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩০
৪১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেছেন।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পুলিশ বাহিনী বর্ণাঢ্য কুচকাওয়াজ করেছে।
প্রধানমন্ত্রী সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-বীরত্ব) এবং ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) প্রদান করেন।
এছাড়া ৯৫ জন পুলিশ সদস্য বিপিএম সেবা পদক এবং ২১০ জন পিপিএম সেবা পদক পেয়েছেন।
সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং টিভি চ্যানেলগুলো পুলিশ সপ্তাহে বিশেষ আলোচনার আয়োজন করবে।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাঁকে স্বাগত জানান।
এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সুত্র বাসস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক