বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮
৫২৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলার আলোচিত রওশনারা হত্যার রহস্য উদঘাটন ও দৌলতখান উপজেলার স¤প্রতি কিশোর গ্যাং এর হামলায় নিহত রাব্বী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী দীর্ঘ মানববন্ধনে নিহত পরিবারের স্বজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধন থেকে বক্তারা জানান, ২০২৩ সালের ২৩ ফেব্রæয়ারী জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফজলে করিম মেম্বার বাড়ীর শাহজাহানের স্ত্রী ৬৫ বছরের বৃদ্ধা রওশন আরাকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখা হয়। ঘটনার এক বছর পার হয়ে গেলেও পুলিশ হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। চিহ্নিত করতে পারে নি হত্যাকান্ডের মূল হোতাকে। অপর দিকে গত বৃহস্পতিবার (২২ শে ফেব্রæয়ারী) দৌলতখানের কলেজ ছাত্র রাব্বী নামে এক যুবককে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা। কিন্তু এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
এসময় বক্তারা রওশন আরা ও রাব্বী হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
পরে ভোলা জেলা প্রশাসক এর মাধ্যম্যে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত