অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

চিকিৎসক ও রোগীদের সুরক্ষার দায়িত্ব আমার: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৩০৫

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসকদের সুরক্ষার বিষয় দেখার প্রথম দায়িত্ব হচ্ছে আমার, পাশাপাশি রোগীদের সুরক্ষার বিষয়টিও দেখতে হবে। তাদের সুরক্ষা নিয়েও কাজ করতে হবে।

তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার দায় সারা বাংলাদেশের চিকিৎসকদের ওপর পড়তে পারে না। এখন বাংলাদেশে চিকিৎসার মান অনেক উন্নত। আমাদের চিকিৎসকদের কাছে বিদেশ থেকে রোগী এসে চিকিৎসা নিচ্ছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভুটানের এক রোগীকে সফলভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা আয়োজিত ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি বক্তারা তুলে ধরায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি জানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা অনেক কষ্ট করে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। আমি একবার প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা অনেক কষ্ট করে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। তাদের তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। রোগীদের সংখ্যা জরুরি বিভাগে মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে, তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। অনেক কষ্ট করে তাদের চিকিৎসা নিতে হয়।

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমি চিকিৎসকদের সব কিছুই জানি, তারা কত কষ্ট করে চিকিৎসা দিয়ে থাকে। তোমরা এক সময় ডাক্তার হবে, ডাক্তারি পেশা এমন একটা জিনিস, যার ওপর আল্লার আশীর্বাদ আছে। ডাক্তার হতে সবাই পারে না। ডাক্তার হতে গেলে আশীর্বাদ লাগে, সেই আশীর্বাদ নিয়ে তোমরা ডাক্তার হতে এসেছ। তোমরা মানুষের সেবা দিয়ে যাও, একদিন দেখবা অনেক বড় হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমিও তোমাদের মতো একজন ছিলাম। পেছনের সিটে বসে হাততালি দিয়েছি, স্লোগান দিয়েছি। আমি যদি পেছনের সিট থেকে আজকে স্বাস্থ্যমন্ত্রী হতে পারি, তোমরা একদিন প্রধানমন্ত্রী হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, হঠাৎ একটি টেলিফোন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমি হাসপাতালে যেতাম রোগী দেখতাম। আবার বাসায় ফিরে টিভিতে নাটক দেখতাম। ওই টেলিফোনে আমি প্রথম মন্ত্রী হবার সংবাদ পেলাম। আমি আবারও বলছি, আমি আগে যেমন ছিলাম এখনও সেরকমই আছি। আমি সাধারণ মানুষ হিসেবেই আপনাদের মাঝে আছি, থাকব। আমার দরজা সবার জন্যই সব সময় খোলা।

আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

সুত্র বাংলা নিউজ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...