বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১২
৩৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আগামীকাল বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা সমবায়ভিত্তিক ব্যবসা উন্নয়নে যুব সমাজকে সম্পৃক্ত করেছি। দেশের প্রান্তিক মানুষ ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় সমবায়ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের বিস্ময়। আমরা ইতোমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তর এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
উন্নয়নের এ ধারা চলমান রাখতে লাগসই প্রযুক্তি ব্যবহার করে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমবায় সমিতিগুলো অগ্রণী ভূমিকা পালন করবে এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ৪টি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি-ইউসিসিএ এর মাধ্যমে সমবায়ী কৃষকদের স্মার্ট কৃষক হিসেবে গড়ে তোলা সম্ভব।’
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে সমবায়কে সংবিধানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি সমবায়ভিত্তিক সংগঠনের মাধ্যমে প্রতিটি গ্রামে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে গণমুখী সমবায় আন্দোলনের সূচনা করেন এবং ১৯৭৩ সালের ২৮ আগস্ট ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ গঠন করেন।
তিনি বলেন, বার্ষিক সাধারণ সভায় সমবায় সমিতির প্রতিনিধিগণ সমবায় অঙ্গনের বহুমুখী কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময়, সুচিন্তিত মতামত প্রদান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন, যা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে সম্পূর্ণরূপে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে।
শেখ হাসিনা বলেন, ‘আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’
বাণীতে তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে দেশের ৪৭৯টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতিনিধিসহ সকল সমবায়ীদেরকে শুভেচ্ছা জানান এবং বার্ষিক সাধারণ সভার সার্বিক সাফল্য কামনা করেন।
সুত্র বাসস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক