অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান একটিতে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৪২৫

৩টি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য ২ সপ্তাহের সময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে শহরের বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়েছে। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারের তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।এছাড়াও ৩টি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য ২ সপ্তাহ সময় বেধে দেয়া হয়। বুধবার দুপুরে ভোলা সিভিল সার্জন একেএম শফিকুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সেন্টারগুলোতে নানা অসংগতি পাওয়া গেছে। এর মধ্যে ভোলা বাংলা স্কুল মোড়ে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের রেজিষ্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ ও প্যাথোলজি ল্যাবের নাজুক অবস্থা সহ নানা অসংগতির কারনে এই ডায়াগনস্টিক সেন্টার টিকে তালা মেরে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও মাতৃনিলয় ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টার, মেঘনা হেলথ কেয়ার সেন্টার ক্লিনিক,মর্ডাণ ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস এই ৩টি প্রতিষ্ঠানকে সংশোধনের জন্য ২ সপ্তাহ সময় বেধে দেয়া হয়।এ সময়ে সংশোধন না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান সিভিল সার্জন একেএম শফিকুজ্জামান।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...