অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


দশ দিনের সরকারী সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যাচ্ছেন গণপূর্তমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৩০৩

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পৃথক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে দশ দিনের সরকারী সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে তিনি আজ সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটযোগে যাত্রা করবেন। সেখানে তিনি ফ্লোরিডায় বসবাসরত  বাংলাদেশী প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ২৮তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এন্ড কালচারাল শো ২০২৪ উদ্বোধন করবেন।  
ফ্রান্স সরকারের আমন্ত্রণে ৫ মার্চ তিনি প্যারিসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। প্যারিসে তিনি বিল্ডিং এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফ্রান্স থেকে দেশে ফেরার পথে মরক্কো ও তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রা বিরতি করার কথা রয়েছে।
আগামী ১০ মার্চ  টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার দেশে ফেরার কথা রয়েছে।

 

সুত্র বাসস