অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভবন মালিককে ৩ বার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৪ বিকাল ০৩:৫০

remove_red_eye

৩৪১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এরআগে এই ভবন মালিককে তিনবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস।

শুক্রবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ওই ভবনের সামনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজধানীর বেইলি রোডের ওই ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল।

অগ্নিকাণ্ডের সময় মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন, সেখানে কোনো জানালা ছিল না বলেও উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

 

সুত্র বাংলা নিউজ