বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২৪ রাত ১০:০৭
৩৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে মাছের অভয়আশ্রম মেঘনা নদীতে মাছ ধরায় অভিযানের প্রথম দিন দুই ট্রলারসহ ভোলায় ৮ জেলেকে আটক করা হয়েছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ২ মাস মাছ ধরার নিষেধাজ্ঞা অভিযান সফল করতে শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযান চালিয়ে ২ জেলে ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে ৬ জেলেকে আটক করে। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল জড়িমানা করা হয়।
অপরদিকে ২ মাসের অভিযান সফল করতে শুক্রবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর তুলাতুলি এলাকার মেঘনা নদীতে টহল পরিচালনা করেন। এসময় তারা জেলেদের সচেতন করেন ।
উল্লেখ্য, ইলিশ সম্পদ সংরক্ষণ , জাটকা নিধন প্রতিরোধসহ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ
উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক