অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর ও মোশতাক মহাসচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩৬৪

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৪-’২৬ কার্যমেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় দৈনিক ইত্তেফাকের মো. আলমগীর হোসেন খান সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মোশতাক আহমদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাজধানীর পল্টন লেইনে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুল আহসান (বাংলাদেশ সংবাদ সংস্থা), সহ-সভাপতি মো. আতাউর রহমান (দি নিউ নেশন), মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), মো. লিয়াকত আলী (দৈনিক দিনকাল), মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো. আবুল কালাম (দৈনিক ইত্তেফাক) ও মো. বেলাল উদ্দিন (বাংলাদেশ সংবাদ সংস্থা), যুগ্ম-মহাসচিব মো. আ. আজিজ (দি নিউ নেশন), মো. আ. মান্নান (দি ইনডিপেন্ডেন্ট) ও মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক (বাংলাদেশ সংবাদ সংস্থা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনসুর আলী (দৈনিক ইত্তেফাক) এবং কোষাধ্যক্ষ মো. মমিনুল হক চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা)।

ফেডারেল এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মাদ আলী খান (অপু), মিনহাজ উদ্দিন সদস্য সচিব এবং এ এইচ এম নজমুল আহছান (পিন্টু) সদস্য। 
নির্বাচনী কার্যক্রম তত্ত্বাবধায়নের জন্য শ্রম অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ২ জন কর্মকর্তা মোশাররফ হোসেন (সহকারী পরিচালক) ও মো. ফিরোজুর রহমান (সহকারী পরিচালক) এ সময় উপস্থিত ছিলেন। 

সুত্র বাসস

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...