অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মুক্তিযুদ্ধ গণহত্যাসহ দেশের ইতিহাস সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে : অধ্যাপক ড. মুনতাসীর মামুন

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২রা মার্চ ২০২৪ রাত ০৯:৫১

remove_red_eye

৪৮২

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, ভোলা জেলার আয়োজনে  বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে ভোলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমি বিভিন্ন ঘটনাবলীতে অংশ নিয়েছি।ইতিহাস গড়ায় সহায়তা করেছি।পরবর্তী কালে ইতিহাস চর্চা করে সেই ইতিহাস ধরে রাখার চেষ্টা করেছি। আমি মুক্তিযুদ্ধ, গণহত্যা সহ দেশের ইতিহাস নিয়ে যে চর্চা করেছি, তা সকলে মিলে সামনে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রইল। 

এ সময় তিনি স্বাধীন বাংলায় পতাকা উত্তোলনের সেই ইতিহাস তার বক্তব্যে তুলে ধরে বলেন, ওই সময়ের ইতিহাস সংরক্ষণে প্রাথমিক পুঁজিটি উনসত্তরের গনঅভ্যুত্থানের মহানায়ক ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আমাকে সংগ্রহ করে দিয়েছিলেন। আর এজন্যই ওই সময়ের ঐতিহাসিক ঘটনার ইতিহাস এখনো মসৃণ ভাবে চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু । তিনি কিশোর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন উল্লেখ করে সে সময়কার স্মৃতিচারণ করেন। তাঁর মা তাকে যুদ্ধে যাবার অনুমতি দিয়েছেন বলে  জানান। 

 বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম।  উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ  সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন,   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট বশির উল্লাহ,  সাধারণ সম্পাদক  মাহবুবুল হক লিটুসহ আরো অনেকে। 

অনুষ্ঠানের  আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একাডেমিক ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ভোলা জেলার   হালিমা আক্তার ঝর্ণা,  জান্নাতুল ফেরদৌস ইতি ও আসমা আক্তার সাথী।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...