অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৪৭ জন দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৪৫৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন দুরারোগ্যে রোগে আক্রান্ত ৪৭ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কোবিরসহ অন্যরা।

এ সময় ক্যান্সারে আক্রান্ত ৩১ জন, কিডনি রোগে ৪ জন, স্ট্রোকে প্যারালাইজ ৪ জন, জন্মগত হৃদরোগী ৫ জন ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩জন সহ মোট ৪৭ জনকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন অতিথিরা।

জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক জানান, জেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কিস্তির জন্য ১৫১ জন রোগীর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদরের ৪৭ জন, দৌলতখানে ১৯, বোরহানউদ্দিনে ২২, তজুমদ্দিনের ৭, লালমোহনে  ২৪, চরফ্যাশনে ২৪ ও মনপুরায় ৮ জন রোগী রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য উপজেলা এসব চেক বিতরণ শুরু করা হবে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...