অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৪১২

ভোলায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি। দেশে কতজন সাংবাদিক রয়েছে এই তালিকা প্রয়োজন। এক্ষেত্রে কারা সাংবাদিক সেটি প্রথমে তৈরি করতে হবে।
মঙ্গলবার দুপুরে ভোলা সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সেক্ষেত্রে সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে।  অথবা গ্রাজুয়েট না হলে অবশ্যই স্বনামধন্য প্রতিষ্ঠানে সর্বনিম্ম ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসহ নিয়োগ প্রাপ্ত হতে হবে। তাহলেই তিনি সাংবাদিক হিসেবে গ্রহণ যোগ্য হবেন।
তিনি বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই প্রেস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্যই এ প্রেস কাউন্সিল গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি দেশের প্রথিতযশা সৎ সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে আগত সাংবাদিকদের উৎসাহিত করে বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো, আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন। কর্মশালায় জেলার মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...