অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৯৯

ভোলায় ৮৭ শতাংশ শিক্ষা  প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে মাসিককালীন কিশোরীদের ক্ষমতায়ণ ও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আলোচনা পর্বে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা র্সম্পকে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজন খোলামেলা আলোচনা পরিবেশ  তৈরির জন্য পরিবার, সমাজ এবং বিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে মনে করেন বক্তারা।
 প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্টপ দ্য স্টিগমা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নাসরিন নাহার বলেন, দ্বীপ জেলা ভোলার মেয়েরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। ভোলায়  বেইজ লাইন সার্ভের মাধ্যমে জানা গেছে জানত ২৯ শতাংশ কিশোরী মাসিক কালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতোই না এবং ৫৩ শতাংশ কিশোরী মাসিক সম্পর্কে সামান্য পরিমান ধারনা ছিলো।আমরা যখন স্কুলে গিয়েছে  তখন দেখতে পেলাম ৮৭ শতাংশ শিক্ষা  প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই।৩৪ শতাংশ স্কুলে কোন হ্যান্ডওয়াশ জোন নেই।  ৬৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাপকিন ব্যবহার করে ফেলানোর মতো কোন ব্যবস্থা নেই। ৭৮শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান নেই। ৫৯শতাংশ  প্রতিষ্ঠানে সাবান আছে কিন্তু পানি নেই,বেসিন নেই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে  ছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থাপনার বেহাল দশা বিরাজ করছে।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেয় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু,এটিএন বাংলার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান,সময় টেলিভিশনের  নাসির লিটন,চ্যানেল আইর হারুনুর রশিদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,২৪ এর  জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ,মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা,দীপ্ত টেভির প্রতিনিধি আবিদুল আলম,বিটিভর প্রতিনিধি তৈয়বুর রহমানসহ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ২২ সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার বিপ্লব হোসেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায় এবং ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট মাহফুজার রহমান।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আরও...