বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই মার্চ ২০২৪ রাত ১০:৪১
৪৭৩
মলয় দে: ভোলায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন। গত কয়েক সপ্তাহ ধরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার সন্ধ্যায় ভোলার পূর্ব ইলিশা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় গনসংযোগ করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: মোশারফ হোসেন। পরে পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী মাস্টার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: মোশারফ হোসেন ।
এসময় তিনি বলেন, বিগত দিনে তিনি এলাকার মানুষের সুখে দু:খে পাশে ছিলেন। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী নির্বাচনে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন। এছাড়াও নির্বাচনের জন্য তার কর্র্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। 
সভায় এ সময় বক্তব্য রাখেন,আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পূর্ব ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাছনাইন আহমেদ হাসান মিয়া প্রমুখ। সভায় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত