অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৪৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হচ্ছে। দিবস টি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হচ্ছে। সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতার মু্্যরালে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এখানে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখনো আমাদের রক্ত শিহরিত করে। ৭ মার্চের ভাষণের প্রতিটা শব্দের উপর বিশ্লেষণ করলে অনেক কিছু পাওয়া যায়। জাতির পিতা বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই মুক্তিটা আমাদের শুধু স্বাধীনতার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। স্বাধীনতার পরেও আমাদের মুক্তি দরকার। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে কদিন বেঁচে ছিলেন চেষ্টা করেছেন আমাদের মুক্তির পথ দেখানোর জন্য। তাই আজ তার অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সকল মসজিদে জোহরের নামাজের পরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধা মত সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যা ৬ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলি নেওয়াজ পলাশসহ অন্যরা।

একই সাথে বৃহস্পতিবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুম ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...