বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ বিকাল ০৪:২২
৩৪১
দুই মাস আগেও ক্রমোহ্রাসমান বৈদেশিক মুদ্রার পতন ঠেকাতে সরাসরি বৈদেশিক ঋণ-মুদ্রার সহযোগিতা নিতে হয়েছে। মার্চের শুরুতে অভ্যন্তরীণ মুদ্রা ব্যবস্থাপনা পদ্ধতি সোয়াপ বা আদলবল এবং প্রবাসী আয়ের প্রভাবে রিজার্ভ ২১ বিলিয়ন অতিক্রম করলো।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সর্বশেষ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ১৫ বিলিয়ন বা ২ হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬)। এক মাসে আগেও এ রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯৯৫ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬)। এক মাসে রিজার্ভ বাড়লো এক দশমিক ১৯ বিলিয়ন ডলার বা ১১৯ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
মার্চের শুরুতে বৈদেশিক মুদ্রা দিয়ে গঠিত তববিলসহ বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৬৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এক মাস আগে যা ছিল ২৫ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫০৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
ক্রমোহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন রোধে গত এক বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ, বৈদেশিক ঋণ বা আমদানিকে লাগাম টানা ছাড়া বৈদেশিক মুদ্রা স্থিতাবস্থা রাখা সম্ভব হয়নি। মার্চের শুরুতে আইএমএফ ঋণ বা বৈদেশিক অন্য ঋণ ছাড়াই প্রবাসী আয় এবং ব্যাংকগুলোর মধ্যে কারেন্সি সোয়াপ বা মুদ্রার অদলবদলের মাধ্যমে মুদ্রা ২১ বিলিয়ন অতিক্রম করানো সম্ভব হয়েছে।
ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রায় আসা প্রবাসী আয় দেশে তাদের পরিবারের কাছে দেশি মুদ্রা টাকা পৌঁছে দেওয়া হয়। আর বিদেশি মুদ্রা স্ব স্ব ব্যাংকে মজুত থাকে। যার একটি অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে। এটা রিজার্ভ বৃদ্ধির একটি মাধ্যম।
সোয়াপ বা মুদ্রার অদলবদল হলো, ব্যাংকগুলোর নস্ট্রো অ্যাকাউন্ট (বিদেশে থাকা দেশীয় ব্যাংকগুলোর অ্যাকাউন্ট) থেকে ডলার বিনিময় করা। যা স্বল্প মেয়াদে লেনদেন করা হয়। সোয়াপের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গ্রস রিজার্ভ বাড়াতে পেরেছে। এ মাধ্যমে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায় না, বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। আবার যখন প্রয়োজন হয় ব্যাংকগুলো ফেরত নেয়।
সুত্র বাসস
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত