বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:১৩
৩২৬
নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন নারীরা পুরুষদের পিছে ফেলে আরও সামনের দিকে এগিয়ে যাবে।
শনিবার (৯ মার্চ) এফবিসিসিআই কর্তৃক আয়োজিত সাপোর্টিভ ইকোসিস্টেম ফর উইমেন এন্টারপ্রেনার অ্যান্ড প্রফেশনালস বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে নারীর ক্ষমতায়নের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারীকে শুধু একজন নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। নারীদের কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ পুরুষদেরই তৈরি করে দিতে হবে। এ সময় তিনি নারীদের প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের কিছু সমীক্ষা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনের মতে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ৪২.৭ শতাংশ। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমশক্তির ৬৬ শতাংশ নারী।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে বড় হচ্ছে। আমরা এলডিসি থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে নারীদের উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে এবং ইনফরমেশন গ্যাপ কমাতে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর মধ্যে সরকারের বিভিন্ন সেবামূলক উদ্যোগ পৌঁছে দেওয়া হচ্ছে। জয়িতা ফাউন্ডেশনের ক্ষমতাবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকার কাজ করছে।
সুত্র জাগো
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত