অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৫০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০৯মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন এবি ব্যংক লিমিটেড। অনুষ্ঠানের শুরুতে শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্ট) মো. ইকবাল মোহসীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোশারফ হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড সরদার মো. জাহিদ হোসেন, রূপালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. শফিকুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. খান আল মাসুদ রানা, অগ্রণী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের এসইভিপি এন্ড চীফ বিজনেস অফিসার শওকত আজিজ।
দিন ব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো ছাত্র-ছাত্রী যদি স্কুল ব্যাংকিং একাউন্ট করেন তাহলে পরবর্তীকালে সে ওই একাউন্ট ব্যবহার করতে পারবে। এছাড়াও ব্যাংকের একাউন্ট হোল্ডারধারী কোনো ছাত্র-ছাত্রী যদি বিদেশে লেখাপড়া করতে যায় তাহলে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...