অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সকাল ০৯:৩৫

remove_red_eye

৩৪০

ইসতিয়াক আহমেদ : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শনিবার সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালন করেছে।

‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত  অস্থায়ী  পুলিশ  স্মৃতিস্তম্ভে  ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম  পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন। এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে এক স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় পুলিশ সুপার বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং যে কোন প্রয়োজনে ভোলা জেলা পুলিশ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী  প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)আছাদুজ্জামান, ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার, র‌্যাব, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

আরও...