ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সকাল ০৯:৩৫
৪১৪
ইসতিয়াক আহমেদ : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শনিবার সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালন করেছে।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন। এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে এক স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় পুলিশ সুপার বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং যে কোন প্রয়োজনে ভোলা জেলা পুলিশ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)আছাদুজ্জামান, ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার, র্যাব, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত