বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৯
৩৩৮
কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন দুই কিলোমিটার এলাকার পানের বরজে ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনেক পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকার পানের বরজে আগুন লাগে।
ভেড়ামারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুন দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাতের বিষয়েও তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, দুপুরে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই এলাকায় পানি না থাকায় আমাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। এছাড়া প্রচণ্ড বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েকশত বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।
সুত্র বাংলা নিউজ
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত