অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেলুমিয়াতে পুস্টি মেলা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৩৫০

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রি গ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল পুষ্টি মেলা ও সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায়  গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে।
সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী), মা ও শিশু ফোরাম এবং পিভিসির সদস্যদের মধ্যে মোট ৫১ রকমের খাদ্য উপকরণ (শাক-সবজি,ফল,পিঠা,পুষ্টিকর খিচুড়ী) প্রদর্শন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে এইগুলোর পুষ্টি গুনাগুণ নিয়ে আলোচনা করা হয়।
স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে উপস্থিত সদস্যদের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পুষ্টি মেলা আরো  প্রানবন্ত ও আর্কষনীয় করার জন্য সদস্যদের মধ্যে বালিশ বদল, চেয়ার সিটিং, হাড়িভাঙা ,আবৃত্তি , দেশাত্ববোধক গান,নৃত্য সহ নানান গ্রামীন খেলা আয়োজন করা হয়। পরিশেষে সদস্যদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেয়  মাও শিশু ফেরামের সদস্য, প্রতিবন্ধি ব্যাক্তি ফোরামের সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী  মোঃ আবু বক্কর তানভীর, কারিগরি কর্মকর্তা পুষ্টিবিদ মোঃ মিঠুন মন্ডল,  ভেলুমিয়া শাখার শাখা ব্যাবস্থাপক আজিজুল হক, টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ এবং সহকারী কারিগরি কর্মকর্তা এমরান হোসেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...