বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:২৯
৩০৩
প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের নামাজে জানাজা আজ সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি গত রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাজ্জাদুল হাসান এমপি, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ বিশিষ্ট সাংবাদিক ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
নামাজে জানাজা পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এমপি ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও প্রধানমন্ত্রীর প্রেস ইউংয়ের পক্ষে স্পিচ রাইটার নজরুল ইসলাম কফিনে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এর পর জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিবার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বাসস ইউনিট, বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, এডিটর্স গিল্ড, চ্যানেল আই পরিবার, সম্প্রীতি বাংলাদেশ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
এর আগে সকাল ৮ টায় রাজধানীর এলেনবাড়ীতে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রয়াত ইহসানুল করিম হেলাল এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুত্র বাসস
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত