বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ বিকাল ০৪:২৮
৩২৪
বেতন ও কাজ না দেওয়ায় নিয়োগকর্তার বিরুদ্ধে পুলিশে অভিযোগে দায়ের করলেন মালয়েশিয়া প্রবাসী চার বাংলাদেশি শ্রমিক। কুয়ালালামপুরের সেন্তুল থানায় তারা এই অভিযোগ দায়ের করেন।
বাংলাদেশিদের অভিযোগ, গত সাত মাস ধরে নিয়োগকর্তা তাদের কাজ বা বেতন কিছুই দেয়নি, উপরন্তু তাদের পাসপোর্ট জব্দ করে রেখেছে।
এই প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা ১৬১ জনের একটি দল গত সাত মাস ধরে মালয়েশিয়ায় অবস্থান করলেও নিয়োগকর্তা তাদের কাজ যোগাড় করে দিতে ব্যর্থ হয়েছে।
তারা জানান, মালয়েশিয়ায় যাওয়ার প্রথম দিন থেকে এ পর্যন্ত নিয়োগকর্তা তাদের কোনো কাজ বা বেতন দেয়নি। বর্তমানে তাদের কাছে খাবার কেনারও টাকা নেই। উল্টো নিয়োগকর্তা তাদের পাসপোর্ট আটকে রেখে ৬ হাজার রিংগিত দাবি করছে।
এই প্রবাসীদের অভিযোগ জমায় সাহায্য করে প্রবাসী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন নর্থ-সাউথ ইনিশিয়েটিভ এবং পার্টি সোশালিস্ট মালয়েশিয়া। এই অধিকার কর্মীরা আশা প্রকাশ করেন, পুলিশ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফিরে পেতে সাহায্য করবে।
এর আগে ১৭১ জন বাংলাদেশি শ্রমিক থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে আটক হলে গত ১৬ জানুয়ারি দেশটির মানব সম্পদ মন্ত্রী বলেছিলেন, যে সকল নিয়োগকর্তা বিদেশি শ্রমিক নিয়ে আসবে ওই শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। পরে ওই নিয়োগকর্তাকে কাল তালিকাভুক্ত করা হয়।
সুত্র বাংলা নিউজ
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত