অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় এইচআইভি এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৪ বিকাল ০৫:০২

remove_red_eye

৩৯৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় দিনব্যাপী এইচআইভি এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ই মার্চ সকালে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল এইডস /এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন একেএম শফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল এইডস /এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার ডাঃ আঃ অদুদ উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে ওই প্রজেক্টের সহকারী প্রজেক্ট ম্যানেজার ডাঃ তানভীর , ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় কর্মশালার প্রধান অতিথি ডাঃ আঃ অদুদ বলেন,এইডস আক্রান্ত রোগীরা এখন নিয়মিত ট্রিটমেন্টে সুস্থতা লাভ করছে।বাংলাদেশের বিভাগীয় শহর ও বেশ কয়েকটি জেলার হাসপাতালগুলোতে সরকারিভাবে বিনামূল্যে এ রোগের সেবা প্রদান করা হচ্ছে।তাই এ রোগে আক্রান্ত হলে বিচলিত হবার কিছু নেই।নিয়মিত ঔষধ সেবনে এ রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। তবে একটু সচেতন হলেই এ রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।তাই সে বিষয়গুলো জেনে মেনে চলার কথাও বলেন এই চিকিৎসক।

কর্মশালায় এইচ আই ভি এইডসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ।এ রোগে আক্রান্তের কারণ,আক্রান্ত হলে করণীয় এবং এ রোগে আক্রান্ত হওয়া থেকে কিভাবে একজন নিজেকে দূরে রাখতে পারবে সে সকল বিষয়গুলো এ কর্মশালায় তুলে ধরা হয়।

কর্মশালায় ভোলা সদর হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইমতিয়াজ বেলাল,আঃ রব স্কুল এন্ড কলেজের শিক্ষক মনির হোসেন,ভোলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সিভিল সার্জন অফিসের বিভিন্ন পদে থাকা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,ইমাম,পুরোহিত সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা  উপস্থিত ছিলেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...