অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন করলো রেড ক্রিসেন্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৫

remove_red_eye

২৯৯

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ভবনে আলোকসজ্জা, শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম জাতীয় পতাকা ও ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন।

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন করলো রেড ক্রিসেন্ট

এসময় সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর পরই জাতীয় সদর দপ্তর চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন করে সোসাইটির মহাসচিব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

এদিকে সকাল সাড়ে ৯টায় যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে জাতীয় সদর দপ্তরের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষে ঢাকা রক্ত কেন্দ্রের উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টসহ সারাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে রেড ক্রিসেন্ট। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। এছাড়া দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিট পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে।

সুত্র জাগো

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...