অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


শিশু দিবসে মেট্রোরেলে আনন্দে মাতলো ৫০ পথশিশু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৬

remove_red_eye

২৯৬

জাতীয় শিশু দিবসে মেট্রোরেলে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলো পথশিশুরা। লাল টি-শার্ট ও নীল টুপি পরে রাজধানীর মতিঝিলের মেট্রো স্টেশন থেকে উত্তরা স্টেশন পর্যন্ত ভ্রমণ করেছে তারা। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনের স্লোগানের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ৫০ জন পথশিশুকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করা হয়।

আনন্দ উচ্ছ্বাসে মেট্রোরেল ভ্রমণ কোমলমতিদের

পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন কথা কলা কেন্দ্রের ৩০ জন শিশু ও শহরের অন্যান্য ২০ জন পথশিশুসহ মোট ৫০ জন শিশু এই আনন্দ ভ্রমণে অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, মেট্রোরেলে উঠেই শিশুরা হৈ-হুল্লোড় শুরু করে। একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে।

শিশু দিবসে মেট্রোরেলে আনন্দে মাতলো ৫০ পথশিশু

এসময় মান্ডা এলাকার সাত বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশু নিলয় জানায়, আগে কখনো ট্রেনে উঠিনি। আজ ট্রেনে উঠে খুব আনন্দ হচ্ছে।

আনন্দ উচ্ছ্বাসে মেট্রোরেল ভ্রমণ কোমলমতিদের

আরেক সুবিধাবঞ্চিত শিশু সামিয়া বলে, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাই আমরা এক মহল্লার তিন বান্ধবী এখানে এসেছি। মেট্রোরেল নিচ থেকে দেখেছি কিন্ত কখনো ওঠা হয়নি।

কথা কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইভান আহমেদ কথা জাগো নিউজকে বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যে এই একদিন আনন্দ কাটাতে পারে তাই তাদের নিয়ে এসেছি। এই শিশুরা কখনো মেট্রোরেলে ওঠেনি। এইদিনে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানবে। তাদের অধিকার নিয়ে সচেতন হবে।

আনন্দ উচ্ছ্বাসে মেট্রোরেল ভ্রমণ কোমলমতিদের

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (কানেক্টিভিটি শাখা) উপসচিব আবু নাছের গণমাধ্যমকে বলেন, গতবারের ন্যায় এবারও আমরা শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রোরেলে ভ্রমণের আয়োজন করেছি। সে হিসেবে এবার ৫০ জনের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে মেট্রোরেলে ভ্রমণ করানো হয়েছে। শিশুদের এখন বাসে করে মতিঝিল নেওয়া হবে সেখানে তাদের খাবার বিতরণ করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, মেট্রোরেলের এমডি এম এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সুত্র জাগো

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...