বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৫১
৩৫১
আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিনু খান আজ রোববার দিবাগত রাত ১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)।
তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে যান।
পিনু খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম বাবুর সহধর্মিণী এবং শহীদ বুদ্ধিজীবী ড. বাহাউদ্দিন আহমেদের পুত্রবধু।
ছাত্র রাজনীতির মাধ্যমে পিনু খান এর রাজনীতিতে আসা পিনু খান ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদেশের প্রখ্যাত একজন নৃত্য শিল্পী হিসেবে উনার খ্যাতি আছে। পিনু খান দীর্ঘদিন বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমী (বাফা) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
আগামীকাল সোমবার বাদ জোহর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
সুত্র বাসস
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক