অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

সাকিব আমার কাছে আসে, উৎসাহ না পেয়ে চলে যায়: হাফিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৫১

remove_red_eye

৩৩৭

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছে জানায়। কিন্তু আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে তিনি চলে যান।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগদান এবং সাকিব আল হাসানের সঙ্গে ছবির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট জানতে অনেক জুনিয়র সেনা কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেন। ভোটের কয়েক মাস আগে দু-তিনজন সাবেক সেনা কর্মকর্তা আমাকে পরামর্শ দেন নতুন দল করার। সরকারের পক্ষ থেকেও কয়েকজন ভেবেছিলেন আমি বিএনপি ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছি।

সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বিএনএম গঠন করেন বলে জানান মেজর হাফিজ। তিনি বলেন, তারা আমাকে সেখানে যোগ দেওয়ার অনুরোধ জানান এবং তারাই সাকিব আল হাসানকে নিয়ে আসেন। সাকিবকে আমার কাছে নিয়ে এলে আমি তাকে বলি, রাজনীতি করা তোমার বিষয়, তুমি এখনো খেলাধুলা করছো, রাজনীতি করবে কি না ভেবে দেখো। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। এ ঘটনা নির্বাচনের চার-পাঁচ মাস আগের।

মেজর হাফিজ বলেন, রাজনৈতিক অঙ্গন এখন নিস্তরঙ্গ। সেই নিস্তরঙ্গ আবহাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে একটি ছবি, আমার আর সাকিব আল হাসানের ছবি। এটি নিয়ে মনের মাধুরী মিশিয়ে কয়েকটি সংবাদপত্র নানা ধরনের সংবাদ পরিবেশন করছে, যাতে করে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। দেশে কত অপকর্ম করে যাচ্ছে এই সরকার। একতরফা ডামি নির্বাচন করল, এ নিয়ে তো পত্রিকায় কিছু দেখি না। দেশে ব্যাংকিং খাতে লুটপাট চলছে কয়েক বছর ধরে, এসব নিয়ে কোনো রিপোর্ট দেখি না। সাগর-রুনি হত্যাকাণ্ডের কেন কূল-কিনারা হচ্ছে না। যেসব পত্রিকা আমাকে নিয়ে বিষোদগার করে, তাদের এখানে এ নিয়ে কিছু দেখি না।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, আমার মনে হয়, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে, জনগণের দৃষ্টি অন্যত্র নিতে আমার বিরুদ্ধে এ বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনীর অবতারণা চালানো হয়েছে। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি।

সুত্র বাংলা নিউজ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...