হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ বিকাল ০৪:০১
৪০১
হাসনাইন আহমেদ মুন্না : জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে ১৮ জলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম'র আদালত এ দন্ডাদেশ দেন। এর আগে মৎস্য বিভাগের উদ্যোগে মেঘনা নদীর মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার নৌকা ও একটি পাইজাল জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ আজ সকালে জানান, দ-প্রাপ্ত জেলেদের মধ্যে ৯ জেলের ২০ দিন করে ও ৬ জনের ১০ দিন করে কারাদ- দেয়া হয়েছে। এছাড়া দুইজনের এক হাজার করে দুই হাজার টাকা ও একজনের ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেল জরিমানাকৃত জেলেদের দুই জনের বাড়ি লক্ষীপুর ও বাকিরা দৌলতখান উপজেলার বাসিন্দা। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশ সম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে মার্চ ও এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার দুটি অভয়শ্রমে ইলিশহরসব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক