অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ক্লাশ চলাকালিন ২৭ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ রাত ১০:৫৬

remove_red_eye

৫৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে  ক্লাশ চলাকালিন মঙ্গলবার ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক তাদেরকে দ্রুত ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি হয়েছে। এ সময় অভিভাবকরা আতংকিত হয়ে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসার পর সবাই ঝুকিমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  কলমের আঘাতে এক শিক্ষার্থীর  শরীর থেকে রক্ত বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে গন মনোস তাত্তিক রোগে আক্রান্ত হয়ে এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন  হাসপভাতালের তত্ববধায়ক ডা: মো: মনিরুল ইসলাম।
শিক্ষক শিক্ষার্থী অভিবাবকসহ সংশ্লিষ্টরা জানান, ক্লাস চলাকালিন সময় ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদের হাতে কলমের আঘাত লেগে রক্ত বের হয়। রক্ত দেখে জাহিদ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে।  পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েদ  জানান, তাৎক্ষনিক সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়।  কিন্তু এরপর একে একে  অন্য শিক্ষার্থীরা মাথা ঘোরা ও বুকে জ্বালাপোড়ার কথা বলে অসুস্থ হতে থাকে। তারা প্রচন্ড চিৎসার দিতে থাকে। কেউ কিছু সময় অচেতন থাকে। একই ধরনের সমস্যার কথা জানান  ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন শিক্ষার্থীরা। আবার কোন কোন শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 ভোলা দক্ষিন চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, স্কুল চলাকালে বিদ্যালয়ের এক ছাত্রের কলমের পিন তার হাতে ডুকে চিৎকার করে ওঠে আতংকে বলে তার মাথা ঘুরিয়ে ওঠে। পরে তার অভিবাবককে খবর দেয়া হয়। এর পর আরো এক ছাত্র অসুস্থ হয়। এর পর আরো অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স খবর দেয়া হয়। এখন বাড়তে বাড়তে প্রায় ৩০ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে।
সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান জানান, ভোলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২৭ জন শিক্ষার্থী গধংং চংুপযড়মবহরপ রষষহবংং এ আক্রান্ত হয়। অনেক শিশুই এখন সুস্থ হয়ে উঠছে। সন্ধ্যা নাগাদ সকলে ভালো হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...