বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৩
৪৩৩
বাংলার কণ্ঠ ডেস্ক : পর্যাপ্ত সরবরাহ থাকলেও ভোলার বাজারে মাছের দাম যেন আকাশ ছোঁয়া। কোনোমতেই কমছে না মাছের দাম।
এদিকে গরু ও খাসির মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তির দিকে মুরগির দাম।
ভোক্তাদের অভিযোগ, প্রতিদিন কোনো না কোনো মাছের দাম বাড়ছে। আর তাই নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রেতাদের। তবে মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মাছের দামে নাভিশ্বাস।
দরদাম নিয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও দাম নিয়ন্ত্রণে নেই কোনো মনিটরিং। ফলে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো বিক্রি করছেন।
বুধবার (২০ মার্চ) সকালে ভোলার কিচেন মার্কেট ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
ভোলার বাজারে প্রতি কেজি চিংড়ি ও কই বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে। অন্যদিকে রুই, কাতলা ও ছুড়া মাছ বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি দরে। পোয়া মাছের দামও চড়া। বিক্রি হচ্ছে প্রকারভেদে সাড়ে ৪শ থেকে ৬শ’ টাকায়। ছোট ছোট মাছের দামও নাগালের বাইরে। পুঁটি, মলন্দা ও কাকচি বিক্রি হচ্ছে ৪শ’ টাকা কেজি। তবে কিছুটা সহনীয় অবস্থায় পাঙ্গাস আর তেলাপিয়া থাকলেও দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা।
এদিকে মাছ কিনতে এসে অভিযোগের যেন শেষ নেই ক্রেতাদের। ক্রেতা সাইফুল আলম বাপ্পী ও সবুজ বলেন, মাছের বাজারের দরদামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এতো দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।
এদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। মাংসের বাজারে গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকা। এছাড়া মুরগির দামও চড়া।
ক্রেতাদের অভিযোগ প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলছে। তবে বিক্রেতারা বলছেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় মাছের দাম বেশি। আর পাইকারি বাজারে বেশি দামে কেনার ফলে বাধ্য হয়েই গরু ও খাসির মাংস বেশি মূল্যে বিক্রি করছেন তারা।
মাংস বিক্রেতা মো. হারিস বলেন, আমাদের বেশি দামে গরু কিনে আনতে হচ্ছে তাই লোকসান এড়াতে বেশি দামে মাংস বিক্রি করতে হচ্ছে।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন মনিটরিং চলছে। কারো বেশি দামে বিক্রির সুযোগ নেই।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত